National

সংখ্যা নিয়ে ভাববেন না, সংসদে সক্রিয় থাকুন, বিরোধীদের বললেন প্রধানমন্ত্রী

সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের একটা বড় ভূমিকা রয়েছে। বিরোধীদের সক্রিয় ভূমিকা গণতন্ত্রের জন্য ভাল। তাই সংখ্যার কথা মাথায় না রেখে সংসদে তাঁদের সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বক্তব্যের কারণ রয়েছে। এবার ১৭ তম লোকসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র দখলে রয়েছে ৩৫৩টি আসন। ভোট হওয়া ৫৪২টি আসনের মধ্যে ৩৫৩টিই সরকারপক্ষের। ফলে বিরোধীরা সংখ্যার নিরিখে লোকসভায় নগণ্য। তবু সেই সংখ্যা দেখে হতাশ হয়ে বিরোধীরা যেন লোকসভায় বিরোধী শক্তির কাজ থেকে বিরত হয়ে না পড়েন সেজন্যই হয়ত প্রধানমন্ত্রীর এমন আহ্বান।

প্রধানমন্ত্রী এদিন বলেন, সংসদে পক্ষ বা বিপক্ষ বলে নয়, আসল কাজ হল নিরপেক্ষভাবে দেশের উন্নয়নে বৃহত্তর স্বার্থে কাজ করা। কোনও পক্ষ না দেখে তাঁর দলের সাংসদদের নিরপেক্ষভাবে দেশের স্বার্থে কাজ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। লোকসভায় এবার বিজেপির পর সবচেয়ে বেশি আসন রয়েছে কংগ্রেসের ঝুলিতে। কংগ্রেসর রয়েছে ৫২টি আসন। ফলে লোকসভায় প্রধান বিরোধী দল তারাই।

দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর এদিন ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদে প্রথম দিন। এখানে বক্তব্য রাখতে গিয়ে সব দলের সাংসদকেই সংসদ সুন্দরভাবে চালানোর আহ্বান জানান। নতুন লোকসভায় মহিলা সাংসদের সংখ্যায় এদিন সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী সহ সব সাংসদ লোকসভার সদস্য হিসাবে শপথগ্রহণ করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026