National

নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাতে ৬০০ ফুটের কার্ড

দ্বিতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। আগামী দিনের জন্য তাঁকে শুভেচ্ছার বন্যা সারা দেশ তো বটেই, সারা বিশ্ব থেকেই ভেসে আসছে। সেই শুভেচ্ছার বন্যায় কিন্তু নজর কাড়ল একটি উদ্যোগ। একেবারেই পড়ুয়াদের উদ্যোগ। দ্বিতীয়বারের জন্য তাঁর প্রধানমন্ত্রীত্বের সাফল্য কামনা করে তাঁকে শুভেচ্ছা জানাতে ৭৫ জন পড়ুয়া মিলে তৈরি করেছে একটি সুবিশাল গ্রিটিংস কার্ড। যা বহরে ৬০০ ফুট! ৬০০ ফুটের এই কার্ডের মধ্যে দিয়েই শুভেচ্ছা জানিয়েছে তারা।

কার্ডটি তৈরি করতে লেগেছে ৫ দিন। ৫ দিন ধরে দিনরাত পরিশ্রম করে ৭৫ জন পড়ুয়া মিলে এই কার্ডকে পূর্ণ রূপ দিয়েছে। পড়ুয়াদের এই কর্মকাণ্ড যাঁদের উৎসাহে হয়েছে তাঁদের প্রধান প্রবীণ মিত্তল জানাচ্ছেন, এই কার্ডের একটি ডিজিটাল ভার্সান প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হবে। আর আসল কার্ডটি শহরে রাখা থাকবে সকলের দেখার জন্য। উত্তরপ্রদেশের ফিরোজাবাদ শহরের ৭৫ জন পড়ুয়া এই কার্ডের মধ্যে দিয়ে ভারতকে বিশ্ব গুরু-তে তুলে নিয়ে যাওয়ার আবদার করেছে প্রধানমন্ত্রীর কাছে।

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। আগামী ৩০ মে শপথ গ্রহণ। তার আগে দেশের ৭৫ জন স্কুল পড়ুয়ার এই অভিনব উদ্যোগ প্রধানমন্ত্রীকেও আনন্দ দেবে বলেই মনে করছেন সকলে। ফিরোজাবাদের মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই কার্ডটি একবার চোখের দেখা দেখতে। হয়তো তাঁকে শুভেচ্ছা জানিয়ে ক্ষুদেদের এই কর্মকাণ্ড দেখতে উদগ্রীব প্রধানমন্ত্রীও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026