National

অঙ্ককে হারিয়ে দিল রসায়ন, বললেন নরেন্দ্র মোদী

নির্বাচনে পাটিগণিতের অঙ্ক কষাকষি বড় বিষয়। কিন্তু এবারের নির্বাচনে সেই অঙ্ককে হারিয়ে জয়ী হল রসায়ন। সোমবার বারাণসীতে বিজেপির কর্মীসভায় সকলকে ধন্যবাদ দিতে গিয়ে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারে জয়ের জন্য কঠিন পরিশ্রম ও স্বচ্ছতাকে কারণ হিসাবে তুলে ধরেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, কাশী তাঁকে প্রধানমন্ত্রী বানিয়েছে, কিন্তু তিনি কাশীর মানুষের জন্য একজন কর্মী হয়েই থাকবেন।

২০১৪ সালে বারাণসী থেকে প্রথমবার দাঁড়িয়ে জয়লাভ করেন নরেন্দ্র মোদী। তারপর ২০১৯-এও এই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হন। দ্বিতীয় বারের জন্য দিল্লির শাসনভার গ্রহণের জন্য রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ ৩০ মে সন্ধে ৭টায়। শপথ গ্রহণের আগেই যে প্রধানমন্ত্রী বারাণসীতে সকলকে ধন্যবাদ দিতে হাজির হবেন তা আগেই স্থির ছিল। সেই সময়ই সোমবার তিনি হাজির হন বারাণসীতে।

এদিন বক্তব্যে প্রধানমন্ত্রী দাবি করেন বিজেপি দেশে সবচেয়ে বেশি গণতন্ত্রকে রক্ষা করছে। তারাই সবচেয়ে বেশি গণতন্ত্রে বিশ্বাসী। সোমবার বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোও করেন প্রধানমন্ত্রী। সেখানে কাশী বিশ্বনাথের মাথায় জল ঢালা থেকে ফুল দিয়ে পুজো করা। আরতি করা। প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ মন্দিরে ছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026