National

তাঁর কেন্দ্রে ছিল ভোট, দিনটা বদ্রীনাথেই কাটালেন নরেন্দ্র মোদী

২০১৯ নির্বাচনেও ২০১৪-র মত বারাণসী কেন্দ্র থেকে লড়ছেন নরেন্দ্র মোদী। সেই বারাণসী কেন্দ্রে ভোট ছিল রবিবার। ভোটগ্রহণ চালু হয় সকালে। আর সেই সময় যখন অন্য প্রার্থীরা বুথে বুথে বা নিজের কেন্দ্রে বসে ছিলেন তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির ছিলেন বদ্রীনাথ মন্দিরে। গত শনিবার সকালেই তিনি কেদারনাথ মন্দিরে পৌঁছন। সেখানে পুজো দেন। কেদারনাথেই তিনি সারাদিনটা কাটান। কাটান রাতও। তারপর রবিবার সকালে কেদারনাথ মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে চলে আসেন বদ্রীনাথের বিষ্ণু মন্দিরে।

উত্তরাখণ্ডের চামোলি জেলায় পাহাড়ে ওপর ১০ হাজার ১৭০ ফুট উচ্চতায় অবস্থিত বদ্রীনাথ মন্দিরে নরেন্দ্র মোদী যখন পুজো দেন তখন চারিদিক থেকে পুরোহিতরা বৈদিক শ্লোক উচ্চারণ করছিলেন। পুজো দেওয়ার পর মন্দিরের বাইরে এসে অন্য আগত ভক্তদের হাত নেড়ে অভিবাদন জানান তিনি। এদিকে কেদারনাথে রাত কাটানোকালীন নরেন্দ্র মোদী একটি গুহায় ধ্যানও করেন। তবে গুহাটি বিশেষভাবে তাঁর জন্য প্রস্তুত করা হয়। সেখানে সিসিটিভি, টয়লেট, বিদ্যুৎ ও অন্যান্য সুবিধার বন্দোবস্ত ছিল। প্রধানমন্ত্রী জানান, তাঁর সঙ্গে এই সময়টায় বাইরের পৃথিবীর সঙ্গে কোনও যোগ ছিলনা। গুহায় একটি জানালা ছিল। যেখান দিয়ে তিনি মন্দির দেখতে পাচ্ছিলেন।

এদিন বদ্রীনাথে পুজো দেওয়ার পর প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তাঁকে হিমালয়ের তীর্থস্থানে আসার অনুমতির জন্য। ভোটের পর ২ দিন বিশ্রাম বলে জানান প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর কেদারনাথ ও বদ্রীনাথ ভ্রমণের প্রচার হচ্ছে প্রভূত পরিমাণে বলে নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূল। নরেন্দ্র মোদী নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছেন বলেও দাবি করে তৃণমূল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026