National

ফণী মোকাবিলায় শীর্ষ আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

অতি শক্তিশালী সাইক্লোন ‘ফণী’ শুক্রবারই আছড়ে পড়তে চলেছে ওড়িশায়। যার জেরে রীতিমত তঠস্থ দেশের ৩টি রাজ্য। পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ। কারণ এই ৩ রাজ্যেই ছোবল মারতে চলেছে ফণী। দেশে এমন এক দানব ঝড়ের আগমনবার্তা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন প্রায় সারাদিনই তিনি প্রচারে ব্যস্ত। দেশের কোণায় কোণায় ঘুরে চলছে প্রচার। তার মাঝেই সময় বার করে বৃহস্পতিবার এক উচ্চপর্যায়ের বৈঠক করলেন তিনি। ছিলেন সচিব পর্যায়ের আধিকারিকরাও। সেখানে তাঁকে ফণীর সম্বন্ধে অবহিত করেন আধিকারিকরা। ফণী কখন কীভাবে আছড়ে পড়বে বা কেমন হতে পারে তার প্রভাব সম্বন্ধে প্রধানমন্ত্রীকে জানান আধিকারিকরা।

প্রধানমন্ত্রী সব শোনার পর আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। যে রাজ্যগুলি প্রভাবিত হতে চলেছে সেখানকার সরকারি আধিকারিকদের সঙ্গে দিল্লি থেকে সর্বদা যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। ফণীর তাণ্ডবের কথা মাথায় রেখে আগে থেকে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা পরে উদ্ধারকাজ ও অন্যান্য পদক্ষেপ নিয়ে কী ভাবনা রয়েছে তা শোনার পর প্রধানমন্ত্রী নির্দেশ দেন যাতে ত্রাণ ও উদ্ধারে যথেষ্ট ব্যবস্থা রাখা হয়।

ফণী-র শুক্রবারই ওড়িশার পুরীর কাছ দিয়ে স্থলভূমিতে প্রবেশ করার কথা। সেক্ষেত্রে তা ঝাঁপিয়ে পড়ার পর অবস্থা কী হবে তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। তবে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক রাজ্যবাসীকে আতঙ্কিত হতে নিষেধ করেছেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026