মোদী যাদুতে মোহিত মার্কিন কংগ্রেস

নাম নিলেন না কারও। কিন্তু কথার মারপ্যাঁচে স্পষ্ট করে দিলেন নিশানা। এদিন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রতিবেশি পাকিস্তান থেকে চিন, এমনকি খোদ মার্কিন মুলুককেও ছেড়ে কথা বললেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তান রাজনৈতিক সুবিধা চরিতার্থ করতে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে বলে দাবি করেন তিনি।

ভারতের পশ্চিম সীমান্ত থেকে আফ্রিকা পর্যন্ত লস্কর-ই-তৈবা, তালিবান বা আইএস-এর মত নানা নামে ছড়িয়ে রয়েছে সন্ত্রাসবাদের জাল। যারা কেবল বোঝে হিংসা আর হত্যা। দুনিয়া থেকে এদের মুছে ফেলতে সকলে একজোট হয়ে লড়ার আহ্বান জানান মোদী। যারা এদের মদত দিচ্ছে তাদেরও কোণঠাসা করে ফেলার ডাক দেন তিনি।

সন্ত্রাসবাদের ভাল, খারাপ হয় না বলে জানিয়ে আদপে মার্কিন মুলুককেই এদিন একটা বার্তা দিলেন মোদী বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁর দীর্ঘ বক্তৃতায় সন্ত্রাসবাদের পাশাপাশি দক্ষিণ চিন সাগরে চিনের প্রভাব বিস্তারের চেষ্টার বিরুদ্ধেও এদিন মুখ খোলেন ভারতের প্রধানমন্ত্রী। তবে চিনের নাম মুখে আনেননি তিনি।

মোদীর বক্তব্য, সমুদ্রপথে বিনাবাধায় বাণিজ্য, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিশ্বাস করে ভারত। ভাষণ শুরুর আগে মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করেন ভারতের প্রধানমন্ত্রী।

২০০৫-এ মনমোহন সিংয়ের পর ১১ বছরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মার্কিন কংগ্রেসে পা রাখেননি। ১১ বছর পর এদিন ফের বক্তব্য রাখলেন নরেন্দ্র মোদী। আর আত্মপ্রকাশেই বাজিমাত।

কথা বলার নিজস্ব ভঙ্গিমায় দেশবাসীকে এতদিন মোহিত করে এসেছেন মোদী। এদিন সেই একই ক্যারিশ্মার যাদুতে বাকরুদ্ধ হয়ে একটানা মোদীর বক্তব্য মন দিয়ে শুনলেন মার্কিন কংগ্রেসের দুঁদে রাজনীতিবিদরা।

News Desk

মীন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 3, 2026

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026