State

মুখ্যমন্ত্রী মমতাকে বুঝতে আগে ভুল হয়েছিল, বললেন প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গের আমজনতাই শুধু ভুল করেননি, তিনি নিজেও একই ভুল করেছিলেন। যখন তিনি প্রথম প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে টিভিতে দেখতেন, তাঁর সঙ্গে দরকারে কথা বলতেন, তখন তাঁরও মনে হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন আতিশয্যহীন, কর্মঠ মানুষ। যিনি মানুষের ভালর জন্য ভাবেন। আন্তরিকভাবে বাংলার উন্নয়ন চান। বামেদের শাসন থেকে বাংলাকে মুক্ত করে মানুষের জন্য কাজ করতে চান। কিন্তু সেই ভুল তাঁর এখন ভেঙে গেছে। যখন মুখ্যমন্ত্রীর নানা অপকর্ম তাঁর সামনে আসতে শুরু করেছে। শনিবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের জনসভা থেকে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর দাবি, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর যখন মুখ্যমন্ত্রীর নানা কাজকর্ম দেখলেন, তখন তাঁর নাকি চোখ খুলে যায়। এরপর প্রধানমন্ত্রী বলেন, তাঁর মত মানুষেরও যদি মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে এমন ভুল হয়, তাহলে সাধারণ মানুষের ভুল হওয়া তো স্বাভাবিক! এদিন জনসভা থেকে ফের সারদা, রোজভ্যালি নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী। বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচার করতেই এদিন জনসভা করেন প্রধানমন্ত্রী।

এদিন ফের জনসভা থেকে মুখ্যমন্ত্রীকে ‘স্পিডব্রেকার দিদি’ বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর জনসভাকে সামনে রেখে মানুষের ভিড় জমেছিল এখানে। বালুরঘাটে ভোটগ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল। এখানে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026