National

সার্জিক্যাল স্ট্রাইকে গোটা দেশ খুশি, কংগ্রেস খুশি নয়, কটাক্ষ মোদীর

একের পর এক জনসভা। আর তাতে একের পর এক কটাক্ষ। একে অপরকে কটাক্ষ। কখনও ব্যক্তিগত আক্রমণ। কখনও দলগত আক্রমণ। কংগ্রেস যেমন তা চালাচ্ছে। তেমনই চালাচ্ছে বিজেপি। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের ডিব্রুগড়ে বক্তব্য রাখতে গিয়ে কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ করেন। প্রধানমন্ত্রী দাবি করেন, যখন পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে গোটা দেশ খুশি ছিল, তখন কংগ্রেস আর সন্ত্রাসবাদীরা অখুশি হয়েছিল। ভারত কদিন আগে মহাকাশে সুপার পাওয়ার হয়েছে। তাতেও কংগ্রেস নেতারা অখুশি বলে দাবি করেন প্রধানমন্ত্রী।

পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলায় বিরোধীদের ইতিমধ্যেই বিভিন্ন জনসভা থেকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। অসমে আগে কংগ্রেস সরকার থাকায় এদিন সরাসরি কংগ্রেসকে আক্রমণের পথ বেছে নিলেন তিনি। তাঁর দাবি, কংগ্রেস ক্ষমতায় থাকার সময় অসমের আদিবাসীদের জন্য কিছুই করেনি। নজর দেয়নি চা শ্রমিকদের ওপরও।

অসমের মোরানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এদিন বলেন, কংগ্রেস চৌকিদারকে পছন্দ করেনা। তারা চাওয়ালাকেও পছন্দ করেনা। কিন্তু একজন চাওয়ালাই বোঝেন এক চাওয়ালার কষ্টটা কি! অসমরে চা শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের লক্ষ্য করেই একথা বলেন প্রধানমন্ত্রী।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য

অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…

April 7, 2026

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026