World

সিওল শান্তি পুরস্কারে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গত বৃহস্পতিবারই তিনি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে পৌঁছন। শুক্রবার তাঁকে প্রদান করা হল সিওল পিস প্রাইজ বা সিওল শান্তি পুরস্কার। অবশ্যই এটা ভারতের জন্য গর্বের। প্রধানমন্ত্রী নিজেও এই পুরস্কার হাতে তুলে খুশি। তিনি জানান, এই পুরস্কার তাঁর নয়। এটা সকল ভারতবাসীর। ভারতবাসীকে এই পুরস্কার উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।

বারাণসীতে পঞ্চদশ প্রবাসী ভারতীয় দিবস-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, ছবি – আইএএনএস

প্রধানমন্ত্রী বলেন, এই পুরস্কার আসলে ভারতের বহুকালের দর্শন ‘বসুদৈব কুটুম্বকম’ বা সারা বিশ্বই একটি পরিবার-এর স্বীকৃতি। এই পুরস্কার এমন এক রাষ্ট্রের জন্য যারা বিশ্বাস শাশ্বত শান্তির বার্তা দেয়। মহাত্মা গান্ধীর জন্মের সার্ধ শতবর্ষ পালনের বছরেই এই পুরস্কার পেয়ে তিনি আরও খুশি বলে জানান প্রধানমন্ত্রী।

জাপানে বসবাসকারী ভারতীয়দের সম্মেলনে প্রধানমন্ত্রী, ছবি – আইএএনএস

সিওল শান্তি পুরস্কারের একটি আর্থিক পুরস্কার রয়েছে। এই পুরস্কার প্রাপককে ২ লক্ষ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা প্রদান করা হয়। যা এদিন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী তা গ্রহণ করার পর পুরস্কার অর্থ নমামি গঙ্গে প্রকল্পে দান করে দেন। গঙ্গা দূষণ রোধ করে স্বচ্ছ, দূষণহীন গঙ্গার জন্য এই প্রকল্প গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026