National

কোথাও লুকোতে পারবেনা জঙ্গিরা, তাদের নিস্তার নেই, হুংকার প্রধানমন্ত্রীর

কোথাও লুকিয়ে থাকতে পারবেনা জঙ্গিরা। তাদের খুঁজে বার করে শাস্তি দেওয়া হবে। শনিবার মহারাষ্ট্রে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলওয়ামায় জঙ্গি হানায় এখনও পর্যন্ত ৪৯ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী এদিন বলেন, দেশের সেনা ও সুরক্ষাবাহিনীর ওপর দেশবাসীর পূর্ণ আস্থা রয়েছে। তাঁদের নিয়ে গর্ব রয়েছে। তাই শহিদদের বলিদান ব্যর্থ হবেনা। শনিবার মহারাষ্ট্রের ইয়াভাতমলে একটি মহিলা, কৃষকদের জনসভায় এমনই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জঙ্গি হানায় নিহত শহিদদের নতমস্তকে প্রণাম প্রধানমন্ত্রীর, ছবি – আইএএনএস

কোথাও এবং কখন জঙ্গিদের শাস্তি দেওয়া হবে তা সেনা ও সুরক্ষাবাহিনীর হাতেই ছেড়ে দিয়েছেন তিনি। তাদের এ বিষয়ে পূর্ণ স্বাধীনতার কথা গত শুক্রবারই জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এদিন তিনি দেশবাসীকে কিছুটা ধৈর্য ধরতে বলেন। সেনাবাহিনীর প্রতি আস্থা রাখার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী এদিন ফের বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কোনও মূল্যে ছাড়া হবে না।

জঙ্গি হানায় নিহত শহিদদের কফিনে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ, ছবি – আইএএনএস

১৯৮৯ সাল থেকে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ মাথাচাড়া দেয়। তারপর থেকে এখনও পর্যন্ত উপত্যকায় জঙ্গি কার্যকলাপ অব্যাহত। তবে এতদিনে কখনও এতবড় মাপের হামলা চালাতে পারেনি সন্ত্রাসবাদীরা। পুলওয়ামায় এখনও পর্যন্ত সবচেয়ে ভয়ংকর জঙ্গিহানার ঘটনা ঘটাল তারা। যার জেরে গোটা দেশ রাগে ফুঁসছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026