State

নাগরিকত্ব বিলকে সমর্থন করুন, তৃণমূলকে আর্জি প্রধানমন্ত্রীর

লোকসভা নির্বচনকে সামনে রেখে শনিবার উত্তর ২৪ পরগনায় মতুয়াদের এলাকা হিসাবে পরিচিত ঠাকুরনগরে এক জনসভা থেকে তৃণমূলকেও নাগরিকত্ব বিল সমর্থনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, স্বাধীনতার সময় জাতিগত হিংসার কারণে বহু হিন্দু, শিখ, পার্সি, খ্রিষ্টানরা ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। তাঁদের ভারতের স্থায়ী নাগরিকত্ব দিতেই নাগরিকত্ব বিল। পড়শি দেশ থেকে জাতিগত হিংসার কারণে বহু মানুষ বিভিন্ন সময়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তাঁদের ভারতে স্থায়ী করতেই নাগরিকত্ব বিল।

এদিন সভামঞ্চ থেকেই তৃণমূল নেতৃত্বকে নাগরিকত্ব বিলে সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী। যদিও সেই আহ্বান এদিন পরে নাকচ করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত এই বিলটি লোকসভায় পাশ হয়ে গেছে। এখন পড়ে আছে রাজ্যসভায় পাশ হওয়ার জন্য।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, তাঁরা নাগরিকত্ব বিলকে সমর্থন করছেন না। সরকারকে এই বিল প্রত্যাহার করতে হবে। কেন তাঁরা এই বিলকে সমর্থন করবেন সেই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, অসমে এনআরসি-র নামে ৪৫ লক্ষ বাঙালিকে দেশ থেকে বার করে দিতে চাইছে। যারমধ্যে ২৩ লক্ষ মুসলিম ও ২২ লক্ষ হিন্দু। মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন এভাবে গোটা উত্তরপূর্ব ভারতেরই সর্বনাশ করতে চাইছে কেন্দ্র সরকার। তাঁরা তা মেনে নেবেন না।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026