National

সাড়ে ৫ লক্ষ গ্রামে বন্ধ হয়েছে খোলা আকাশের নিচে শৌচকর্ম, জানালেন প্রধানমন্ত্রী

স্বচ্ছ ভারত অভিযানের আওতায় গ্রামে গ্রামে খোলা আকাশের নিচে শৌচকর্ম বন্ধে উদ্যোগ নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে থাকা ভারত সরকার। গ্রামে গ্রামে প্রচারের সঙ্গে সঙ্গে বিভিন্ন গণমাধ্যমেও প্রচার বাড়ানো হয়। মানুষকে খোলা আকাশের নিচে শৌচকর্মের অপকারিতা নিয়ে বোঝানো হয়। এতদিনের সেই প্রচেষ্টার ফল কী?

২০১৯ সালের জানুয়ারিতে এসে প্রধানমন্ত্রী জানালেন, ৬০০ জেলা, সাড়ে ৫ লক্ষ গ্রাম এখন খোলা জায়গায় শৌচকর্ম মুক্ত হয়েছে। ৯ কোটি বাড়িতে শৌচাগার তৈরি হয়েছে। ৯৮ শতাংশ গ্রামকে পয়ঃপ্রণালীর আওতায় আনা হয়েছে। রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ একথা জানান প্রধানমন্ত্রী।

আগামী অক্টোবরের ২ তারিখ মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী পালিত হতে চলেছে। তার মধ্যেই গোটা ভারতকে খোলা আকাশের নিচে যেখানে সেখানে শৌচকর্ম মুক্ত করে গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে চান প্রধানমন্ত্রী। এদিন সেই লক্ষ্যের কথা জানান তিনি।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026