National

খুব শীঘ্রই চাঁদ ছোঁবে ভারত, বললেন প্রধানমন্ত্রী

খুব শীঘ্রই চাঁদে পৌঁছে যাবে ভারত। চাঁদের মাটিতে নিজেদের অস্তিত্বের জানান দেবে। চন্দ্রায়ন-২ প্রকল্পেই ভারত চাঁদে পৌঁছবে। রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বছরের প্রথম মন কি বাত-এ নরেন্দ্র মোদী বলেন, ভারত ইতিমধ্যেই একটি মহাকাশযানে ১০৪টি কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে রেকর্ড গড়েছে। পাশাপাশি ভারতীয় উপগ্রহগুলি দেশের উন্নয়ন সহ অন্য দেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নতিতে বড় ভূমিকা নিয়েছে। দক্ষিণ এশিয় উপগ্রহ ভারতের প্রতিবেশি দেশগুলির জন্য উপকারী প্রমাণিত হয়েছে। তিনি এও জানান, ভারত সরকারের বিভিন্ন প্রকল্পকে সার্থক করে তুলতে মহাকাশ বিজ্ঞানকে কাজে লাগানো হচ্ছে।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি মাসের শেষ রবিবার রেডিও-তে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে অরাজনৈতিক বিষয় গুরুত্ব পায়। সরকারের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য বা দেশের কোনও সাফল্যকে সেখানে কুর্নিশ জানানো হয়।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026