National

ঋণ মকুব নয়, পড়ে থাকা কাজ সম্পূর্ণ করাই তাঁর বেশি পছন্দ : প্রধানমন্ত্রী

কৃষকদের ঋণ মকুবের চেয়ে পড়ে থাকা সেচ প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে তিনি বেশি আগ্রহী। যা কৃষকদের আরও শক্তিশালী করবে। শনিবার পালামৌতে এক জনসভায় এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর তিনি দেখেন ৩০-৪০ বছর ধরে বহু সেচ প্রকল্প না হয়ে পড়ে আছে। তাঁরা তখন ৯৯টি পড়ে থাকা প্রকল্প সম্পূর্ণ করতে কাজ শুরু করেন। তাঁর লক্ষ্য সেই প্রকল্পগুলির সম্পূর্ণ রূপায়ণ। কৃষি ঋণ মকুব নয়।

পালামৌতে এদিন তাঁর প্রতিটি শব্দেই ছিল কংগ্রেসের বিরুদ্ধে প্রবল কটাক্ষ। প্রসঙ্গত মধ্যপ্রদেশ, ছত্তিসগড় ও রাজস্থানের ভোটে কংগ্রেসের অন্যতম হাতিয়ারই ছিল ক্ষমতায় এলে কৃষি ঋণ মকুব। ৩ রাজ্যেই ক্ষমতায় এসে প্রথমেই কৃষি ঋণ ২ লক্ষ টাকা পর্যন্ত মকুবের রাস্তায় হাঁটে কংগ্রেস সরকার। দেশের অন্যান্য প্রান্তেও কৃষকদের ঋণ মকুবের দাবিতে সোচ্চার হওয়া কিছুটা হলেও নরেন্দ্র মোদী সরকারকে চাপে ফেলেছে। এই অবস্থায় পাল্টা ঋণ মকুবের জায়গায় প্রকল্প রূপায়ণের রাস্তা দেখালেন প্রধানমন্ত্রী।

এদিন পালামৌতে প্রধানমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করে বলেন, আগের সরকার ৫০ বছর ধরে কী করছিল? কেন কৃষকদের জন্য সেচ প্রকল্পগুলির রূপায়ণ হয়নি? তাঁরা ক্ষমতায় এসেই সেচ প্রকল্প রূপায়ণের কাজ শুরু করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026