উত্তরপ্রদেশের গাজ়িপুরে মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, ছবি - আইএএনএস
কংগ্রেসের মন ভেজানো কথা আর আশ্বাস থেকে সতর্ক থাকুন। এরা স্বল্পকালীন সুবিধা দিয়ে সকলকে আকর্ষিত করার চেষ্টা করছে। এগুলো তাৎক্ষণিক সুবিধা পাওয়ার জন্য বলা হচ্ছে যা দীর্ঘ সময়ের জন্য কখনই সফল হতে পারেনা। এগুলো সবই মানুষকে বোকা বানানোর চেষ্টা। শনিবার উত্তরপ্রদেশের গাজ়িপুরে একটি জনসভা থেকে এভাবেই কংগ্রেসকে কৃষি ঋণ মকুব নিয়ে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিসগড়ে ক্ষমতায় এসে কৃষকদের কৃষি ঋণ মকুবের আশ্বাস পূরণ করেছে কংগ্রেস। এই ৩ রাজ্য থেকে রাজপাট হারাতে হয়েছে বিজেপিকে। যা ২০১৯ লোকসভা নির্বাচনের আগে তাদের জন্য ভাল খবর নয়। ক্ষমতায় এলে কৃষি ঋণ মকুবের কংগ্রেসের সেই মোক্ষম নির্বাচনী আশ্বাস ভোট ব্যাঙ্কে অনেকটাই প্রভাব ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। অন্য রাজ্যের কৃষকরাও এতে প্রভাবিত হতে পারেন। এই অবস্থায় এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাল্টা কংগ্রেসকে কটাক্ষ একটা মরিয়া চেষ্টা বলেই মনে করছেন তাঁরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…