১০০ টাকার কয়েন প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, ছবি - আইএএনএস
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মরণে ১০০ টাকার কয়েন প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এক অনুষ্ঠানে এই কয়েন প্রকাশ করেন তিনি। ২৫ ডিসেম্বর অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন। তার ঠিক একদিন আগেই তাঁকে শ্রদ্ধা জানিয়ে এই কয়েন প্রকাশিত হল। সোমবার সংসদের অ্যানেক্স ভবনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কয়েন প্রকাশিত করে প্রধানমন্ত্রী বলেন, অটলবিহারী বাজপেয়ী অধিকাংশ সময় বিরোধী আসনেই কাটিয়েছেন। কিন্তু কখনও দলের মতাদর্শ ও দেশের স্বার্থ থেকে পিছিয়ে আসেননি।
প্রধানমন্ত্রী বলেন, তাঁকে স্মরণ করে কয়েন প্রকাশ তাঁর প্রতি এক সামান্য শ্রদ্ধার্ঘ। আগামী মঙ্গলবার অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে তিনি বাজপেয়ী মেমোরিয়ালেও যাবেন। সাধারণত কোনও বিখ্যাত ব্যক্তিত্ব বা কোনও বিশেষ স্থানকে সম্মান জানিয়ে কয়েন প্রকাশ করা হয়ে থাকে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…