National

ছত্তিসগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের মানুষকে ধন্যবাদ, কংগ্রেসকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

সকালে নির্বাচনের গণনা শুরুর পর থেকেই বিজেপি নেতারা মুখে কুলুপ এঁটেছিলেন। ফল তাঁদের চোখের সামনে ছিল। বুঝতে তাঁদের অসুবিধা হচ্ছিলনা মানুষের রায় কোন পথে হাঁটছে। এমনকি সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনে প্রধানমন্ত্রী সংসদ সুষ্ঠুভাবে চালানোর জন্য সবাইকে আহ্বান জানালেও ৫ রাজ্যের ভোটের ফল নিয়ে কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। করলেন অনেক রাতে। ট্যুইটে কংগ্রেসকে অভিনন্দন জানালেন। অভিনন্দন জানালেন টিআরএস ও মিজো ন্যাশনাল ফ্রন্টকেও।

এদিন ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, জনতার রায় তিনি মাথা পেতে নিচ্ছেন। হার জিত জীবনের অঙ্গ। ছত্তিসগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানের মানুষ বিজেপিকে তাঁদের সেবা করার সুযোগ দিয়েছেন তার জন্য তাঁদের ধন্যবাদ। বিজেপি সরকার এসব রাজ্যে মানুষের উন্নয়নে নিরলস পরিশ্রম করেছে। তিনি বিজেপি কর্মীদেরও ভোটের সময় তাঁদের পরিশ্রমের জন্য সেলাম জানান। আগামী দিনে তাঁর দল আরও বেশি করে মানুষের উন্নয়নের চেষ্টা করবে বলেও জানান প্রধানমন্ত্রী।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026