ফাইল : নরেন্দ্র মোদী, ছবি - আইএএনএস
উর্জিত প্যাটেল একজন খুব বড় মাপের অর্থনীতিবিদ। ম্যাক্রো-ইকোনমিক ইস্যুগুলি অনুধাবন করার গভীর ক্ষমতা ছিল তাঁর। তিনি ব্যাঙ্কিং সিস্টেমের হাল ধরে তাকে অশান্ত পরিবেশ থেকে একটি শৃঙ্খলাবদ্ধ অবস্থায় নিয়ে আসেন। তাঁর নেতৃত্বেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে সমর্থ হয়। তিনি আরবিআইয়ের ডেপুটি গভর্নর ও গভর্নর হিসাবে মোট ৬ বছর কাটিয়েছেন। তাঁর অভাব অনুভব করব। সোমবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে উর্জিত প্যাটেল ইস্তফা দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
উর্জিত প্যাটেলকে একজন চূড়ান্ত পেশাদার ব্যক্তিত্ব হিসাবে ব্যাখ্যা করে তাঁকে আপাদমস্তক সৎ বলেও এদিন সার্টিফিকেট দেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত উর্জিত প্যাটেল ইস্তফা দেওয়ার পর প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে তাঁর সংঘাতের প্রসঙ্গই বারবার উঠে আসছে। সেখানে দাঁড়িয়ে উর্জিত প্যাটেল সম্পর্কে প্রধানমন্ত্রীর এহেন বক্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…