World

ঋণখেলাপিদের আশ্রয় নয়, জি ২০-তে সদস্য দেশগুলিকে আহ্বান প্রধানমন্ত্রীর

ঋণখেলাপিদের বিরুদ্ধে কড়া মনোভাব দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে জি ২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সকলের কাছে আহ্বান জানান যে পলাতক অর্থনৈতিক অপরাধীদের কোনও দেশই আশ্রয়ের জন্য ‘সেফ হেভেন’ দেবে না। এই বিষয়ে সব সদস্য রাষ্ট্রকে একজোট হওয়ার আবেদন জানান তিনি। জি ২০-তে ভারত এবার পলাতক অর্থনৈতিক অপরাধীদের ফেরানো নিয়ে বিশেষ জোর দিয়েছে। সেইসঙ্গে তাদের ৯ দফা বিষয়সূচিতে ভারত জি ২০ গোষ্ঠীভুক্ত দেশগুলিকে আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে আরও সমন্বয় বৃদ্ধির আহ্বান জানায়।

মোদী সরকারই পলাতক অর্থনৈতিক অপরাধীদের দেশ ছাড়ার রাস্তা করে দিয়েছে। এমন দাবি বারবার তুলেছে বিরোধীরা। নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়াদের মত লোকেরা দেশ ছেড়ে পালাতে পারার জন্য মোদী সরকারকেই কাঠগড়ায় চাপাচ্ছে তারা। সেখানে এদিন বিশ্ব মঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্য অন্য কথা বলল। এখন জি ২০-তে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে বিরোধীরা কী বলেন সেদিকে সকলেরই নজর থাকবে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026