কাতারের শিল্পপতিদের ভারতে লগ্নির আহ্বান জানালেন মোদী

ভারতে বিনিয়োগ টানতে কাতারের শিল্পপতিদের আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে বিনিয়োগের সুবর্ণ সুযোগ ও ভারতের বিশাল সংখ্যক শিক্ষিত তরুণ তরুণীকে কাজে লাগানোর সম্ভাবনার কথা জানিয়ে ভারতে বিনিয়োগে উৎসাহ যোগান তিনি। বিশেষভাবে জোর দেন সৌরশক্তি, রেলওয়ে ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগে। আফগানিস্তানে ভারত-আফগান ফ্রেন্ডশিপ ড্যামের উদ্বোধন করে শনিবার রাতেই কাবুল থেকে কাতার উড়ে‌ যান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী। রাতেই স্থানীয় ভারতীয়দের সঙ্গে কথা বলেন মোদী। শোনেন তাঁদের সমস্যার কথা। কাতারে বসবাসকারী ভারতীয়দের সমস্যার কথা তিনি কাতার সরকারের সামনে তুলে ধরবেন বলেও আশ্বাস দেন। দোহায় এদিন কাতারের যুবরাজ আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করা নিয়ে কথা হয় দুজনের। পরে ভারত ও কাতারের মধ্যে ৭টি দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষরিত হয়। যার মধ্যে রয়েছে, পর্যটনে পারস্পরিক সহযোগিতা নিয়ে মউ সাক্ষর, পরিকাঠামো ক্ষেত্রে সহযোগিতা নিয়ে মউ সাক্ষর, যুব ও ক্রীড়া ক্ষেত্রে মউ সাক্ষর, দক্ষতা বৃদ্ধি ও যোগ্যতার স্বীকৃতি সংক্রান্ত বিষয়ে মউ সাক্ষর, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মউ সাক্ষর সহ অর্থনৈতিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026