National

হিমালয়ের কোলে ছবির মত বিমানবন্দর, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিকিমের এতদিন কোনও নিজস্ব বিমানবন্দর ছিলনা। পাহাড়ি রাজ্যে বিমানবন্দর তৈরিও মুখের কথা ছিলনা। যদিও পর্যটকদের কাছে সিকিমের টানই আলাদা। ফলে প্রায় সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে এখানে। ছবির মত সিকিমে যোগাযোগ তাই খুব বড় বিষয়। অবশেষে সিকিমের যোগাযোগ মানচিত্রে যুক্ত হল একটি বিমানবন্দর। সোমবার হিমালয়ের কোলে সেই পাহাড় কাটা বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকইয়ং বিমানবন্দর থেকে এখন বিমানে অন্যান্য জায়গায় সঙ্গে যোগাযোগ তৈরি হল সিকিমের।

বিশেষ হেলিকপ্টারে এদিন পাকইয়ং পৌঁছন প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন নবনির্মিত বিমানবন্দরের। পাহাড়ের কোলে অবস্থিত বিমানবন্দরটি পাহাড়ের ঢাল কেটেই বানানো। সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ৪ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই বিমানবন্দরকে ইঞ্জিনিয়ারিংয়ের আশ্চর্য বলে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। ২০১ একর জায়গা নিয়ে ৬০৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে সিকিমের একমাত্র বিমানবন্দরটি। এতদিন সিকিমই ছিল ভারতের একমাত্র রাজ্য যেখানে কোনও বিমানবন্দর ছিলনা। এবার তা পেয়ে গেল তারা। যা অবশ্যই সিকিমের অর্থনীতির মূল স্তম্ভ পর্যটনকে উন্নত করবে। আগামী ৪ অক্টোবর থেকে এই বিমানবন্দরে বাণিজ্যিক বিমান ওঠানামা শুরু হবে। কলকাতা থেকে প্রাত্যহিক বিমান থাকবে বলেই খবর।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026