২০২২ সালে ভারত তার স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করছে। সেই উজ্জ্বল মুহুর্তে অথবা তার আগেই ভারতের কোনও এক ভূমিপুত্র বা ভূমি কন্যা তিরঙ্গা নিয়ে মহাকাশে পাড়ি দেবেন। বুধবার লালকেল্লায় পতাকা উত্তোলনের পর দেশবাসীর উদ্দেশ্যে এমনই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে তিনি লালকেল্লা থেকে একটা খুশির খবর দিতে চান বলে শুরু করে একথা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ভারত চিরকালই মহাকাশ বিজ্ঞানে এগিয়ে। প্রসঙ্গত ইসরো দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি মহাকাশযানে মহাকাশে কোনও ভারতীয়কে পাঠাতে কাজ চালাচ্ছে। ইসরো চাইছে তাদের রকেটে ৩ জন ভারতীয় মহাকাশে পাড়ি দেবেন। যদি ইসরো এই লক্ষ্যে সফল হয় তবে ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ যারা মহাকাশে নিজের জোরে মানুষ পাঠাতে সক্ষম হবে।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…