National

দেশের প্রথম ১৪ লেনের এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ পর্যন্ত ১৪ লেনের এক্সপ্রেসওয়ে দেখেননি ভারতবাসী। রবিবার দেখলেন। দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ের একটা অংশ খুলে দেওয়া হল সাধারণ মানুষের জন্য। যা ১৪টি লেন সম্পন্ন রাস্তা। এদিন এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেন, আপাতত আংশিক উদ্বোধন হলেও পুরো কাজ সম্পূর্ণ হলে দিল্লি থেকে মেরঠ পৌঁছতে এই রাস্তা ধরে লাগবে মাত্র ৪৫ মিনিট। এদিন পুরো রাস্তার ৯ কিলোমিটার সাধারণ মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়। এটা ছিল প্রথম পর্যায়ের কাজ। যা ঠিক ছিল ৩০ মাসে শেষ হবে। কিন্তু শেষ হল মাত্র ১৮ মাসে। অর্থাৎ ১২ মাস বা একবছর কম সময়ের মধ্যেই শেষ হল দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের কাজ। খরচ হয়েছে আনুমানিক ৮৪২ কোটি টাকা।

প্রথম পর্যায়ের কাজ শেষ করতে যমুনা নদীর ওপর ২টি ব্রিজ তৈরি করা হয়েছে। ৫টি ফ্লাইওভার তৈরি করা হয়েছে। তৈরি হয়েছে ৪টি আন্ডারপাস ও ৪টি ফুট ওভারব্রিজ। আন্ডারপাসের ২ ধারের দেওয়াল সুন্দর ছবি দিয়ে সাজানো হয়েছে। এক্সপ্রেসওয়ের ২ ধারে আড়াই মিটারের সাইকেলওয়েও তৈরি করা হয়েছে। এছাড়া ২ ধারে থাকছে ফুটপাথ।

(প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026