National

জওহরলাল নেহেরুকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মাসের শেষ রবিবার মানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ রেডিও অনুষ্ঠান মন কি বাত। সেই অনুষ্ঠানে রবিবার দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রদ্ধাজ্ঞাপন করেছেন স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকরের প্রতিও। এছাড়া এভারেস্টের চুড়ো ছোঁয়ার বিরল কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী রবিবার অভিনন্দন জানিয়েছেন মহারাষ্ট্রের ৫ আদিবাসী তরুণকে। ‘আইএনএসভি তারিণী’-র ৬ অদম্য সাহসী ভারতীয় তরুণীর জলপথে বিশ্ব ভ্রমণেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রীর মন কি বাত মানেই স্বচ্ছ ভারত অভিযান নিয়ে কিছু কথা সেখানে জায়গা পাবেই। রবিবারও তার অন্যথা হয়নি। প্রধানমন্ত্রীর গলায় উঠে এসেছে ভারতকে স্বচ্ছ রাখার আহ্বান। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানেই কোথাও ভারতীয় যোগব্যায়ামের প্রতি তাঁর প্রবল আকর্ষণ। হালে বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জও গ্রহণ করেছেন তিনি। সেকথা এদিন মন কি বাতে তুলেও ধরেন প্রধানমন্ত্রী। জোর দেন ভারতীয়দের ফিটনেসের প্রয়োজনীয়তার প্রতি। দেশের একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছে যাওয়া ডাংগুলির মত কিছু একেবারেই ভারতের নিজস্ব খেলাগুলিকে বাঁচিয়ে রাখার প্রতিও জোর দেন প্রধানমন্ত্রী।

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026