National

মন কি বাতে ফিটনেস ও পরিচ্ছন্নতায় জোর দিলেন প্রধানমন্ত্রী

মাসের শেষ রবিবার মানেই প্রধানমন্ত্রীর লাইভ রেডিও অনুষ্ঠান মন কি বাত। এদিন মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রীষ্মের ছুটিতে পড়ুয়াদের স্বচ্ছ ভারত অভিযানের আওতায় সামার ইন্টার্ন করার আহ্বান জানান। সেইসঙ্গে দেশের মানুষকে নিজেদের ফিটনেসে নজর দেওয়ার আহ্বানও জানান তিনি। তাঁর মতে, সুস্থ ও ফিট শরীর থাকলে যে কোনও কাজ সহজেই করতে পারবেন দেশবাসী। এ নিয়ে বলতে গিয়ে অভিনেতা অক্ষয় কুমারের শরীরচর্চার কথা তুলে ধরেন তিনি। প্রসঙ্গত তাঁর প্রায় প্রত্যেক মন কি বাতেই প্রধানমন্ত্রী দেশবাসীকে স্বাস্থ্য ঠিক রাখতে যোগব্যায়ামের পরামর্শ দিয়ে থাকেন। সেইসঙ্গে প্রতিবারই জায়গা পায় তাঁর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত অভিযান।

রবিবার দেশের বিভিন্ন প্রান্তে পালিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা। ফলে মন কি বাতে প্রধানমন্ত্রী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। তুলে ধরেন বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য। এছাড়া কমনওয়েলথ গেমসে সফল ভারতীয়দের অভিনন্দন জানান তিনি। বিশেষত কমনওয়েলথ গেমসে দেশের মহিলা প্রতিযোগীদের দুর্দান্ত সাফল্যের কথা বিশেষভাবে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026