National

১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

ইরাকে আইসিসের হাতে নিহত শ্রমিকদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সোমবারই বিকেলে ইরাক থেকে ৩৮ জনের দেহ নিয়ে দেশে ফিরেছেন বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিং। ১ জনের দেহের ডিএনএ না মেলায় তাঁকে ফেরাতে পারেনি ইরাকের ফরেনসিক দফতর। ভারতীয় বায়ুসেনার বিমানে ২০১৩ সালে ইরাকে গিয়ে নিখোঁজ শ্রমিকদের দেহ ফিরিয়ে আনার পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। এদিন ৩৯টি পরিবারকেই ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এছাড়া যেসব রাজ্য থেকে তাঁরা ইরাকে পাড়ি দিয়েছিলেন, সেসব রাজ্যও তাদের রাজ্যের মৃত শ্রমিকদের পরিবারপিছু আর্থিক সাহায্যের ঘোষণা করেছে।

প্রসঙ্গত এর আগে বিদেশ প্রতিমন্ত্রী ক্ষতিপূরণের প্রসঙ্গে বলতে গিয়ে বলেছিলেন ক্ষতিপূরণ তো বিস্কুট নয়, যে বিলানো হবে। এদিন তিনি আবার জানিয়েছেন যে ওই ভারতীয় শ্রমিকরা যে ইরাকে কাজ করতে গিয়েছেন তার কোনও রেকর্ড সরকারের কাছে ছিলনা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026