এমনিতেই বিভিন্ন বিষয়ে কোণঠাসা হয়ে পড়ছে বিজেপি সরকার। তারওপর বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই এই পরিস্থিতিতে দেশের তামাম সংবাদমাধ্যমকে বিরুদ্ধে নিয়ে যেতে চাইলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপের যে ফরমান গত সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি জারি করেছিলেন তা ফিরিয়ে নিতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানিয়েছেন ‘মিথ্যা খবর’ বিষয়টি কেবল প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ায় আলোচিত হবে।
প্রসঙ্গত গত সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান কোনও সাংবাদিক ‘মিথ্যা খবর’ প্রচার করছেন এমনটা প্রমাণ হলে তাঁর সরকারি স্বীকৃতি প্রথমে ৬ মাসের জন্য রদ করা হবে। আবার করলে ১ বছর। আর তৃতীয়বার ‘মিথ্যা খবর’ করেছেন এমন প্রমাণ হলে আজীবনের জন্য তাঁর সরকারি স্বীকৃতি কেড়ে নেওয়া হবে। এর বিরুদ্ধে সোচ্চার হয় দেশের সাংবাদিক মহল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…