মেঘালয়ে এসে ড্রাম বাজালেন মোদী

মেঘালয় সফরে ছুটির মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় ড্রামে তালও ঠুকলেন। প্রধানমন্ত্রী ড্রামের তালে পা মেলালেন স্থানীয় তরুণ তরুণীরা। প্রধানমন্ত্রীর মেঘালয় সফরে শনিবার সকালে পূর্ব খাসি হিলস জেলার মওফলং গ্রামে প্রধানমন্ত্রীর সম্মানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই অনুষ্ঠানে যোগ দিতে আসেন স্থানীয় লোকনৃত্য শিল্পীরা। সঙ্গে আনেন তাদের নিজস্ব ড্রাম। তাদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী আচমকাই ড্রামের দুটি কাঠি, বলা ভাল লাঠি হাতে তুলে নেন। তারপর বাজাতে শুরু করেন ড্রাম। প্রধানমন্ত্রীর ড্রামের তালে পা মেলান লোকনৃত্য শিল্পীরা। খোলা আকাশের নিচে সবুজ বনভূমির মাঝে দেশের আইকনিক প্রধানমন্ত্রীকে এমন অন্যরূপে পেয়ে অভিভূত সকলেই। শুক্রবারই মেঘালয় সফরে এসেছেন প্রধানমন্ত্রী। প্যাসেঞ্জার ট্রেন থেকে ফুটবলের মাঠ, প্রধানমন্ত্রী উদ্বোধনের তালিকায় ছিল অনেক কিছুই। এর আগেই উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলিতে উন্নয়নের বার্তা পৌঁছানোর কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026