National

দমন-দিউ হেলিকপ্টার, দিউ-আমেদাবাদ বিমান পরিষেবা চালু করলেন প্রধানমন্ত্রী

গোয়ার পাশাপাশি দমন ও দিউতেও কম পর্যটক আসেন না। এখানেও পর্যটকের ভিড় লেগে থাকে বছরভর। দমন ও দিউকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে ও এখানে পর্যটন সম্ভাবনা আরও বৃদ্ধি করতে শনিবার এই দুই জায়গার মধ্যে যাতায়াতে চালু হল হেলিকপ্টার পরিষেবা। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এছাড়া দিউ ও আমেদাবাদের মধ্যে চালু করলেন বিমান পরিষেবা। প্রধানমন্ত্রী বলেন, গুজরাট থেকে বহু মানুষ এখানে বেড়াতে আসেন। তাঁদের এখানে আসতে আর সমস্যা হবে না। যা পর্যটনকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি দমনের পরিচ্ছন্নতা নিয়েও উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী পরামর্শ দেন যেন এখানকার মানুষ দমনকে এমনই সুন্দর করে সাজিয়ে রাখেন।

এখনও সপ্তাহান্তে দমন বেড়াতে আসার চল গুজরাটের দক্ষিণ প্রান্তে বসবাসকারী মানুষের মধ্যে প্রবল। প্রধানত গাড়ি নিয়েই তাঁরা আসেন। ১-২দিন কাটিয়ে ফিরে যান। বিমান পরিষেবা চালু হলে এখানে আসা যাওয়া আরও অনেক কম সময়ে হবে। ফলে মানুষের মধ্যে দমন বা দিউ ঘুরতে আসার প্রবণতা বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

(প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026