National

মনের কথা বলতে গিয়ে লালুকে নাম না করে খোঁচা প্রধানমন্ত্রীর

আগে লোকে মনে করত ধনী ও ক্ষমতাশালী হলে কেউ তাঁর কিছু করতে পারবেনা। কিন্তু এখন অবস্থা বদলেছে। এমনকি যাঁরা এক সময়ে মুখ্যমন্ত্রী পদে ছিলেন তাঁরাও এখন দুর্নীতির দায়ে জেল খাটছেন। এদিন নাম না করে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে এভাবেই খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত এই মাসেই পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত ২টি মামলার রায় ঘোষণা হয়েছে। একটিতে সাড়ে ৩ বছর ও একটিতে ৫ বছর কারাদণ্ডের নির্দেশ হয়েছে লালুপ্রসাদ যাদবের। ফলে মাস শেষে প্রধানমন্ত্রীর রেডিও বার্তায় সেই প্রসঙ্গ সুকৌশলেই জায়গা করে নিয়েছে।

রবিবার ছিল এই মাসের শেষ রবিবার। আর মাসের শেষ রবিবার মানেই প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান মন কি বাত। এদিন মন কি বাতে প্রধানমন্ত্রী গলায় ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান। প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্ম দুর্নীতিকে প্রশ্রয় দিতে রাজি নয়। তাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই জোরদার হয়েছে।

এদিন ছিল ২০১৮ সালে তাঁর প্রথম মন কি বাত। সেখানে সদ্য ঘোষিত পদ্ম সম্মান প্রাপ্ত কয়েকজনের কাজের সম্বন্ধে বেশ কিছু কথা বলেন প্রধানমন্ত্রী। বড় শহরে না থেকেও যে নিজের কাজের মধ্যে দিয়ে সংবাদের শিরোনামে জায়গা করে নেওয়া যায় তা এবার পদ্ম সম্মান পাওয়া কয়েকজন দেখিয়ে দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী।

দেশের মহিলাদের সম্মান ও মর্যাদার প্রসঙ্গ এদিন বড় করে জায়গা পেয়েছে মন কি বাত অনুষ্ঠানে। গার্গী, লোপামুদ্রা, মৈত্রেয়ীর মত বৈদিক যুগের মহীয়সী রমণীদের থেকে মীরাবাঈ, লক্ষ্মীবাঈ অথবা কল্পনা চাওলা, সবার নামই এদিন নারী শক্তির বিকাশকে সামনে রেখে প্রধানমন্ত্রী মুখে উচ্চারিত হয়েছে। নারী শিক্ষার প্রসঙ্গও এদিন উঠে এসেছে তাঁর কথায়। সমাজের সব ক্ষেত্রেই নারীর নিজের দক্ষতায় জায়গা করে নেওয়া, তাঁদের কাজের বিভিন্ন দিক এদিন একে একে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026