National

দিল্লিবাসীকে বড়দিনের উপহার, প্রধানমন্ত্রীর হাতে চালু চালকহীন মেট্রো

দিল্লির কালকাজি থেকে বোটানিক্যাল গার্ডেন। ১২.৬৪ কিলোমিটার পথে মেট্রো পরিষেবার ম্যাজেন্টা লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কদিন আগেই এই লাইনে পরীক্ষামূলক ট্রেন চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেন মেট্রোর দেওয়ার ভেঙে বেরিয়ে আসে রাজপথের কাছে। আতঙ্ক ছড়ায়। প্রশ্ন ওঠে চালকহীন এই মেট্রো পরিষেবা চালানোর মত পরিকাঠামো সত্যিই তৈরি তো? এমনকি বড়দিনের সকালে প্রধানমন্ত্রী আদৌ ওই ঘটনার পর মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন কিনা তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়ে যায়। অবশ্য সেদিনের দুর্ঘটনা যে পূর্বসূচিতে কোনও প্রভাবই ফেলতে পারেনি তা বড়দিনের সকালেই পরিস্কার হয়ে গেল। প্রতিবেশি রাজ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাশে নিয়ে দিল্লির এই চালকহীন মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বাদ গেলেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে নিমন্ত্রণই জানানো হল না দিল্লির বুকে শুরু হতে চলা এই মেট্রো পরিষেবায়।

কালকাজি থেকে বোটানিক্যাল গার্ডেন। এই যাত্রাপথে থাকছে ৯টি স্টেশন। এই রুট অতিক্রম করতে এতদিন মেট্রোর ব্লু ও ভায়োলেট লাইন হয়ে দুবার ট্রেন বদলে পৌঁছতে হত গন্তব্যে। সময় লাগত ৫২ মিনিট। সেখানে ম্যাজেন্টা লাইনে সময় কমে লাগবে মাত্র ১৯ মিনিট। স্বভাবতই এই পরিষেবা চালু হওয়ায় খুশি দিল্লিবাসী। তবে চালকহীন ট্রেনে নিশ্চিন্তে ভ্রমণ করতে তাঁদের মানসিক প্রস্তুতি নিতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে।

(প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026