হায়দরাবাদ মেট্রো প্রকল্পের প্রথম পর্যায়ের ট্রেন চলাচলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত দেশের খবরের নিউক্লিয়াসে পরিণত হয়েছে হায়দরাবাদ। শহরে একদিকে বসছে গ্লোবাল সামিট। অন্যদিকে শহরে এসেছেন মার্কিন প্রেসিডেন্টের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। সঙ্গে রয়েছেন একগুচ্ছ মার্কিন শিল্পপতি। ফলে শহর জুড়ে নিরাপত্তার চাদর। মাছি গলার উপায় নেই। তারমধ্যেই প্রধানমন্ত্রীও হাজির শহরে। এক ফাঁকে হায়দরাবাদের মিয়াপুরে মেট্রো প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধনও করলেন তিনি।
আপাতত প্রথম পর্যায়ে মিয়াপুর থেকে নাগোলে পর্যন্ত ৩০ কিলোমিটার পথ অতিক্রম করবে মেট্রো। স্টেশন থাকছে সাকুল্যে ২১টি। আগামী বুধবার থেকেই সাধারণ মানুষের যাতায়াতের জন্য খুলে যাবে মেট্রো। টিকিটের সর্বনিম্ন দাম ১০ টাকা থেকে সর্বোচ্চ দাম ৬০ টাকা। এদিন উদ্বোধনের পর মেট্রোয় কিছুটা পথ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
(প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…