World

ফিলিপিন্সে মোদী, কথা হল ট্রাম্প, কেকিয়াংয়ের সঙ্গে

আসিয়ান সম্মেলনের ফাঁকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গেও নানান ইস্যুতে প্রধানমন্ত্রীর আলোচনা হয়। ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ানের ৫০ তম বার্ষিকী উপলক্ষে গত রবিবার আয়োজিত প্রীতিভোজে এই দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হয়। এছাড়া এই সম্মেলনে উপস্থিত জাপান, রাশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপিন্সের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, মহাত্মা গান্ধী যেখানে শেষ করেছেন সেখানেই আমরা শুরু করেছি। আজ প্রায় ২ লক্ষ গ্রামকে আমরা স্বচ্ছ বানাতে পেরেছি। ভারতীয়রা বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। প্রত্যেক নাগরিকই ভারতীয় হতে পেরে গর্বিত। তিনি আরও বলেন, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের শান্তি মিশনের তৃতীয় সর্বোচ্চ অংশগ্রহণকারী ভারত। মহাত্মা গান্ধীর দেশ ভারতে শান্তি হল দেশের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। প্রধানমন্ত্রী হিসেবে মোদীর এটি প্রথম ফিলিপিন্স সফর। আসিয়ান সম্মেলনের ফাঁকে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র এবং মহাবীর ফিলিপিন্স ফাউন্ডেশনেও যান তিনি।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026