National

নরেন্দ্র মোদীকে বিয়ে করতে চেয়ে ধর্নায় জয়পুরের মহিলা

এক আধদিন নয়। টানা একমাস ধরে ধর্না চালিয়ে যাচ্ছেন তিনি। সুদূর জয়পুরের বাসিন্দা ওমশান্তি শর্মা। বয়স ৪০ বছর। দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসেছেন তিনি। দাবি একটাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিয়ে করতে চান তিনি। তাঁর যুক্তি, মোদী তাঁরই মত একা মানুষ। কিন্তু কাজের চাপ পাহাড় প্রমাণ। সেই চাপ তিনি ভাগ করে নিতে চান। বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যথেষ্ট ঠান্ডা ও সুস্থ মস্তিষ্কেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একমাত্র প্রধানমন্ত্রী নিজে এসে তাঁর সঙ্গে কথা বললে তবেই তিনি ধর্না থেকে উঠবেন বলে ঘোষণাও করে দিয়েছেন ওমশান্তি দেবী। সাধারণত সিনেমার হিরোদের ক্ষেত্রে এমন কাহিনি শোনা গেলেও কোনও রাজনীতিবিদের ক্ষেত্রে এমন ঘটনা বড় একটা শোনা যায়না।

ওমশান্তি দেবীর আগে বিয়ে হয়েছিল। তাঁর ২০ বছরের একটি মেয়েও রয়েছে। তাঁর দাবি, রাজস্থানে তাঁর প্রচুর সম্পত্তি টাকাকড়ি আছে। সেই টাকায় নরেন্দ্র মোদীর জন্য একটি দামী উপহারও কিনতে চান ওমশান্তি দেবী। আপাতত প্রধানমন্ত্রীকে বিয়ে করতে চাওয়া এই মহিলাকে নিয়ে বেজায় সমস্যায় পড়েছে পুলিশ। কোনও বোঝানোতেই কোনও কাজ হচ্ছে না। কথায় বলে সেভাবে চাইলে নাকি ঈশ্বরও দেখা দেন। তবে কী ওমশান্তি দেবীর মোদী দর্শন হবে? আপাতত এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026