সকালে পথে নেমেছিলেন বিজেপি নেতা কর্মীরা। আর রোদ পড়তেই এন্টালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠনের কর্মীরা। মিছিলে পা মেলান কংগ্রেস সমর্থকেরা। ইস্যু একটাই। নারদ স্টিং অপারেশন। নারদ ইস্যুকে কেন্দ্র তৃণমূলকে কোণঠাসা করতে এদিন সকালে রাজভবন অভিযান করে বিজেপি। মিছিলের নেতৃত্ব দেন রাহুল সিনহা ও কৈলাস বিজয়বর্গীয়। মিছিল ধর্মতলায় পৌঁছলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। অবস্থা আয়ত্তে আনতে পুলিশ লাঠিচার্জ করে। যদিও পুলিশের বারিকেড ভেঙেই এদিন রাজ্যপালের রাছে স্টিং অপারেশন নিয়ে অভিযোগ জানিয়ে আসেন বিজেপি নেতৃত্ব। স্টিং অপারেশনে যাঁদের টাকা নিতে দেখা গেছে তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তাঁরা। এদিকে রাষ্ট্রপতি শাসন জারি করে রাজ্য ভোট করানোর দাবি করেন কৈলাস বিজয়বর্গীয়। এদিকে একই ইস্যুকে সামনে রেখে বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠনও এদিন পথে নেমেছে। বিকেলে এন্টালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তাঁরা। মিছিল করে কংগ্রেসও। ধর্মতলার মোড়ে নকল টাকা উড়িয়ে স্টিং কাণ্ডের প্রতিবাদে সামিল হন তাঁরা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…