নারদ নিউজের স্টিং অপারেশন নিয়ে তারা অভিযোগ পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার এমনই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। ভোটে কালো টাকার ব্যবহার নিয়েও বিরোধীরা উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তিনি। এদিন রাজারহাটে একটি হোটেলে রাজ্যের সব জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন জাইদির নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ভোটের জন্য তৈরি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়। নির্বাচন কমিশনের তরফে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের কাছে প্রয়োজনীয় নির্দেশ পৌঁছে দেওয়া হয়। নির্বাচনে সিভিক ভলান্টিয়ারদের যাতে যুক্ত করা না হয় সে আর্জিও কমিশনের কাছে জানিয়েছেন বিরোধীরা।
এদিকে অপরাধী হিসাবে পরিচিতদের যাতে ভোটের সময় এলাকায় থাকতে দেওয়া না হয় সে ব্যপারেও নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে বলে জানান জাইদি। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজুরও পরামর্শ দিয়েছে কমিশন। এছাড়া সব ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে নিশ্চিত করেছেন মুখ্য নির্বাচন কমিশনার।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…