National

নারদ মামলা, সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্য সরকারের

নারদ কাণ্ডে হাইকোর্টের সিবিআই তদন্তের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পৃথকভাবে আবেদন জানায় রাজ্য সরকার ও তৃণমূল। সেই মামলার শুনানির শেষে এদিন কার্যত শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার। কি করে হাইকোর্টের একটা রায়কে রাজ্য সরকার পক্ষপাতদুষ্ট বলে দাবি করছে তা নিয়ে ভর্ৎসনা করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ। এমন দাবি করার জন্য নিঃশর্ত মামলা প্রত্যাহারই শুধু নয়, ক্ষমা চাওয়ার নির্দেশ দেন তাঁরা। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে ক্ষমা চেয়ে মামলা প্রত্যাহার করে নেন রাজ্য সরকারের আইনজীবী। এদিন নারদ কাণ্ডে সিবিআইয়ের তদন্ত বহাল রাখাই নয়, সিবিআইকে প্রাথমিক রিপোর্ট পেশের সময়সীমাও বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ৩ দিনের জায়গায় তাদের একমাসের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে বাম, কংগ্রেস ও বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিনের রায়কে স্বাগত জানিয়েছেন। এই রায়কে তিনি গঠনমূলক ও ইতিবাচক রায় বলে ব্যখ্যা করেন। নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েলও এদিনের রায়ে তিনি খুশি বলে জানান। অন্যদিকে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে স্ট্যান্ডিং কাউন্সিল পারিজাত সিংহকে এদিনের রায়ের পর সরানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

 

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026