Kolkata

নারদ নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, রাজ্যে চাপ বাড়াচ্ছে বিরোধীরা

নারদ কাণ্ডে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার আইনানুগভাবে সুপ্রিম কোর্টে বিষয়টি লিপিবদ্ধ করল রাজ্য সরকার। তৃণমূল দলের তরফেও আলাদা একটি মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হবে বলে জানা গিয়েছে।

এদিকে নারদ কাণ্ডকে সামনে রেখে এদিনও উত্তপ্ত রইল পুরসভার বাজেট অধিবেশন। এদিন আরএসপি কাউন্সিলর বলতে উঠে নারদ প্রসঙ্গ টেনে আনেন। নারদ কাণ্ডে মেয়র ও ডেপুটি মেয়রের জড়িত থাকার অভিযোগ করেন তিনি। তখনই চেয়ারম্যান তাঁর মাইক বন্ধ করে দেন। জানিয়ে দেন বিষয়টি এদিনের আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। কেন মাইক বন্ধ করা হল তা নিয়ে বিক্ষোভ জানিয়ে ওয়েলে নেমে আসেন বিরোধী কাউন্সিলররা। পাল্টা ওয়েলে নেমে আসেন শাসক দলের কাউন্সিলররা। শুরু হয় হৈচৈ। প্রায় দিনভরই এই হৈচৈ চলতে থাকে।

এদিকে নারদ ও সারদা কাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ অবস্থানে সামিল হল বামেরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, গৌতম দেব, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব সহ তাবড় বাম নেতারা এই অবস্থানে অংশ নেন।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026