নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েলকে ই-মেলে নোটিস পাঠাল কলকাতা পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা। একটি মামলার প্রেক্ষিতে অবিলম্বে তাঁকে দেখা করতে বলা হয়েছে। সূত্রের খবর, নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে কলকাতার মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নিউ মার্কেট থানায় একটি অভিযোগ দায়ের করে কলকাতা পুলিশ। সেখানে মামলায় গত দুদিন ধরে ম্যাথু স্যামুয়েলকে তলব করার জন্য তাঁকে ফোন করে কলকাতা পুলিশ। কিন্তু ফোনে তাঁকে না পেয়ে অবশেষে ই-মেল করা হয়েছে। নারদ নিউজের সদর দফতর দুবাইতে। তাই মাসের বেশ কয়েকদিন সেখানে থাকতে হয় ম্যাথু স্যামুয়েলকে। এখনও তিনি দুবাইতেই রয়েছেন। দেশে ফিরে তিনি কলকাতা পুলিশের কাছে হাজিরা দেবেন বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…