নারদ নিয়ে দলে অভ্যন্তরীণ তদন্ত করবে তৃণমূল

নারদ স্টিং কাণ্ডে দলের অভ্যন্তরে একটি তদন্ত হবে। সেই তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এদিন এমনই জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। নারদ কাণ্ড নিয়ে সংবাদমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলেও এদিন অভিযোগ করেন পার্থবাবু। তাঁর দাবি, ফুটেজের সত্যতা যাচাই করা হয়নি বলে জানিয়েও ফলাও করে নারদ কাণ্ড সংবাদমাধ্যমে জায়গা পাচ্ছে। বাজার গরম করতেই এসব করা হচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর আরও দাবি, নিছক রাজনৈতিক উদ্দেশ্যেই নারদ কাণ্ডকে ভোটের মুখে প্রচার করা হয়েছে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এমনকি নারদ নিউজকে এসব করতে কারা টাকার যোগান দিয়েছে তাও দলের অভ্যন্তরীণ তদন্তে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। পার্থবাবুর দাবি, বিরোধী দলেরও অনেককে নিয়ে তাঁদের হাতে অনেক স্টিং অপারেশনের ফুটেজ এসে পৌঁছেছে। কিন্ত তাঁরা তা প্রকাশ করবেননা। কারণ তাঁদের দল কেবলমাত্র রাজনৈতিক লড়াইয়ে বিশ্বাস করে।

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026