স্টিং কাণ্ডের প্রতিবাদে লাগানো পোস্টার ছেঁড়ার বিরুদ্ধে এদিন কলকাতা পুরসভায় মিছিল করল সিটু ও আইএনটিইউসি কর্মীরা। তাঁদের অভিযোগ স্টিং কাণ্ডের প্রতিবাদে তারা পুরসভায় যে পোস্টার লাগিয়েছিলেন তা ছিঁড়ে দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগের তির মেয়রের দিকে। তাঁদের দাবি, মেয়রের নির্দেশেই তাঁদের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। এই অভিযোগে এদিন পুরসভায় বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলেন সিটু ও আইএনটিইউসি কর্মীরা। পুরসভা চত্বরে এই মিছিলে দুই শ্রমিক সংগঠনের বহু কর্মী সামিল হন। স্টিং কাণ্ডের প্রতিবাদ জানিয়ে হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে তৃণমূল বিরোধী শ্লোগান দেন তাঁরা। এদিকে সিটু ও আইএনটিইউসির এই যৌথ মিছিলে ফের একবার বাম-কংগ্রেস জোটের বার্তা পৌঁছে দিলেন দুই শ্রমিক সংগঠনের কর্মীরা।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…