Entertainment

আইনজীবী মানা করেছেন, তাই কিছু বলতে পারব না, জানালেন নানা

অভিনেত্রী তনুশ্রী দত্ত তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। সেই অভিযোগের উত্তরে মৌন থাকাই স্থির করেছিলেন নানা পাটেকর। কিন্তু তারপর একটি সাংবাদিক সম্মেলন ডাকেন তিনি। যদিও পরে তাঁর ছেলে সব সংবাদমাধ্যমকে জানিয়ে দেন কোনও সাংবাদিক বৈঠক হচ্ছেনা। পরে সাংবাদিকদের সামনে আসেন নানা পাটেকর নিজে। জানান তাঁকে কোনও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে মানা করেছেন তাঁর আইনজীবী। তাঁর কথা শুনতেই হবে। নয়তো তিনি তো সংবাদমাধ্যমের সঙ্গে সবসময়েই কথা বলেন। কিন্তু এক্ষেত্রে পারছেননা। এজন্য যেন তাঁকে ক্ষমা করা হয়।

সাংবাদিকদের তরফ থেকে জানানো হয়, তাঁরা কোনও প্রশ্ন করবেন না। কিন্তু নানা পাটেকর তাঁর বক্তব্যটুকু বলে দিন। এর উত্তরে নানা দাবি করেন তিনি ১০ বছর আগেও যা বলেছেন, এখনও তাই বলছেন। সত্য আগেও যা ছিল। পরেও তা থাকবে।

ফাইল – তনুশ্রী দত্ত, ছবি – আইএএনএস

তনুশ্রী দত্তের অভিযোগকে কেন্দ্র করে বলিউড তোলপাড়। ২ ভাগে ভাগ হয়ে গিয়েছে গোটা বলিউড। বলিউডে হ্যাশট্যাগ মি টু-র এই আন্দোলনের ঢেউকে সামনে রেখে ইতিমধ্যেই মুখ খুলেছেন কঙ্গনা রানাওয়াত। অনেকেই তনুশ্রীর সাহসিকতার প্রশংসা করছেন। তনুশ্রীও জানিয়ে দিয়েছেন কেউ পাশে থাক না থাক, তিনি তাঁর লড়াই চালিয়ে যাবেন। অন্যদিকে নানা পাটেকরের পাশেও দাঁড়িয়েছেন বলিউডের অনেকে। ইতিমধ্যেই তনুশ্রীকে আইনজীবীকে দিয়ে নোটিস পাঠিয়েছেন নানা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026