Entertainment

ফোন করে সঞ্জয় লীলা বনশালির সঙ্গে ঝগড়া করলেন নানা পাটেকর

কাকে বলছেন তিনি দেখেননা। যদি তাঁর খারাপ লাগে তাহলে তিনি সোজা জানিয়ে দেন। সঞ্জয় লীলা বনশালিকে সরাসরি ফোন করে ঝগড়া করলেন নানা পাটেকর।

তাঁর অভিনয় দিয়ে বলিউডে নানা পাটেকর নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করতে পেরেছেন। পর্দায় তাঁর উপস্থিতি দর্শককে আনন্দ দেয়। সেই নানা পাটেকর সিনেমার পর্দা থেকে নির্বাসন নিয়েছিলেন ৪-৫ বছর হল।

দীর্ঘদিন অন্তরালে কাটানোর পর বিবেক অগ্নিহোত্রীর দ্যা ভ্যাক্সিন ওয়ার সিনেমায় অভিনয় দিয়ে নানা পাটেকর ফের পর্দায় ফিরছেন। সিনেমায় করোনা ভ্যাক্সিন কোভ্যাক্সিনের জন্মদাতা হিসাবে দেখানো হয়েছে নানাকে।

ডক্টর ভার্গবের চরিত্রে অভিনয় করছেন নানা পাটেকর। এই সিনেমার প্রচারে এসে নানা জানালেন অন্য কথা। তিনি কীভাবে বলিউডের অন্যতম সেরা পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে ফোনে কড়া কথা শুনিয়েছেন সেকথা জানালেন নানা।

নানা বলেন, সঞ্জয় লীলার সিনেমার গান মালহারি তাঁর একদম ঠিক লাগেনি। আর সেকথা তিনি সরাসরি সঞ্জয় লীলা বনশালিকে ফোন করে জানিয়ে দিয়েছেন। কড়া ভাষায় এর সমালোচনা করেছেন।

নানার দাবি, তিনি সঞ্জয় লীলাকে সরাসরিই বলেন এটা কি হচ্ছে? এ গান তাঁর একেবারেই পছন্দ হয়নি। নানা বলেন, কারও তাঁর কথা ভাল লাগবে, নাকি লাগবে না এসব ভেবে তিনি কথা বলেন না।

নানা এও বলেন, যদি কোনও সিনেমা প্রস্তুতকারকরা দাবি করেন যে সে সিনেমা সত্য ঘটনা অবলম্বনে, তাহলে সেখানে কল্পনার আর জায়গা থাকেনা। সিনেমায় যা দেখানো হবে তা সত্য হতে হবে। এটাই হওয়া উচিত বলে জানান নানা পাটেকর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026