নামিবিয়ার জেব্রা, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
এমন গরম নাকি সেখানে দেখা যায়নি। এমনই চরম পরিস্থিতি। ফসল সব জমিতেই শুকিয়ে গিয়েছে। ক্ষেতখামার সব শুকিয়ে গিয়েছে। মাটি ফেটে চৌচির। সামান্য জল পাওয়া এক কঠিন কাজ। খোদ রাষ্ট্রসংঘই জানিয়ে দিয়েছে আফ্রিকার দেশ নামিবিয়ার অর্ধেক মানুষ অনাহারের কবলে পড়েছেন।
ঠিকমত দুবেলা খাবারও পাচ্ছেন না তাঁরা। দেশের এই চরম পরিস্থিতিতে আরও এক চরম সিদ্ধান্ত কার্যত গোটা বিশ্বকে চমকে দিয়েছে। প্রবল খরা পরিস্থিতি বিবেচনা করে, দেশের মানুষের মুখে খাবার তুলে দিতে খোদ নামিবিয়া সরকারই বড় চেহারার ৭২৩টি পশুর জীবন কাড়ায় সবুজ সংকেত দিয়েছে।
বড় চেহারার পশু মানে একটা পশু থেকেই প্রচুর মাংসের যোগান। সেই মাংসই এবার খাবার হিসাবে তুলে দেওয়া হচ্ছে নামিবিয়ার অনাহার আক্রান্ত মানুষের মুখে।
যেসব প্রাণিদের জীবন কাড়ার সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে রয়েছে একাধিক প্রজাতির হরিণ, মোষ, জলহস্তী, হাতি, জেব্রার মত প্রাণি। তাদের এক একটি প্রাণি প্রচুর মাংসের যোগান দেবে।
ফলে তা দেশের খাদ্যাভাবে কাতর মানুষের খাবার হিসাবে কাজে আসবে। তাঁদের মধ্যে মাংস বিতরণও করা সম্ভব হবে। প্রসঙ্গত যেখানে বিশ্বজুড়ে প্রাণিদের বাঁচানোর জন্য লড়াই চলছে, সেখানে নামিবিয়ার মত দেশে কিন্তু বিশেষ পরিস্থিতিতে পশুদের প্রাণ কাড়ায় সম্মতি রয়েছে সাংবিধানিকভাবে।
সরকার যদি বোঝে যে দেশের মানুষকে রক্ষা করার জন্য প্রাণিদের প্রাণ কাড়তে হবে তাহলে তা করা হবে। তবে খাবারের জন্য প্রাণিদের প্রাণ কাড়াটা নির্বিচারে হবেনা। সংখ্যা মেপেই প্রাণিদের প্রাণ কাড়া হবে। যার পূর্ণ তালিকাও থাকবে সরকারিভাবে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…