World

সাদা মাটির ওপর কালো গাছের বন এ বিশ্বে একটিই রয়েছে

এমন আজব স্থান এ পৃথিবীতে একটিই রয়েছে। দূরদূরান্ত পর্যন্ত সাদা মাটি। যা সহজে দেখা যায়না। তার ওপর কালো কালো গাছে ভরা বন।

পৃথিবীতে এমন কয়েকটি জায়গা রয়েছে যা বিশ্বাস করা কঠিন। যেমন এ বিশ্বের বুকে একটিমাত্র এমন বন রয়েছে যেখানে সব গাছ কালো। সে গাছে পাতা নেই। ফুল হয়না। ফল ধরে না। আরও অদ্ভুত হল এদের শিকড়। প্রতিটি গাছের শিকড় মাটির ওপর উঠে এসেছে।

তারা দাঁড়িয়ে থাকে সাদা মাটির ওপর। বালি নয়, সাদা মাটি। সাদা ও কালোর এই বৈপরীত্য এক অন্য দৃশ্যের জন্ম দেয়। এই সাদা কালোর মিশ্রণকে আরও সুন্দর করে তোলে তার পিছনে ছড়িয়ে থাকা বালির স্তূপ।

যেখানে বালির রং হলুদ নয়, বরং মরচের মত। মরচে রংয়ের বালির পাহাড়ের সারির সামনে সাদা মাটির ওপর কালো গাছের জঙ্গল। যা দেখতে প্রতিবছর বহু মানুষ ছুটে আসেন এখানে।

আদপে কিন্তু এ এক নিদারুণ অঞ্চল। যাকে স্থানীয়ভাবে বলা হয় ‘ডুই ভ্লেই’ বা ‘ডেড মার্শ’। এক সময় এই এলাকা জলাভূমি ছিল। যা এখন এক শুকনো মরীচিকা।

এই কালো গাছের পুরো জঙ্গলটি জীবন হারানো গাছে ভরা। প্রখর সূর্যের উত্তাপ এক সময় এই জলাভূমিকে শুকিয়ে দিয়েছিল। জলের অভাবে গাছগুলির শিকড় বাঁচার আশায় জলের খোঁজে মাটির তলা থেকে উপরে উঠে আসে।

কিন্তু তাতেও ফল হয়নি। অতি শুকনো আবহাওয়া তাদের জীবন কেড়ে নেয়। সূর্যের তাপে সব গাছ কালো হয়ে যায়। আর সেভাবেই এখনও দাঁড়িয়ে আছে সাদা মাটির ওপর। নামিবিয়ার এই ডুই ভ্লেই দেখতে বিশ্বের বিভিন্ন কোণা থেকে মানুষ মার্চ থেকে মে মাসের মধ্যে হাজির হন এখানে।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026