নমশি চক্রবর্তী ও আমরিন কুরেশি, ছবি - আইএএনএস
মুম্বই : মিঠুন চক্রবর্তী ও শাহরুখ খান। ২ জনেই বলিউড কাঁপানো অভিনেতা। কিন্তু ২ জনের সময় আলাদা। মিঠুন এখন বলিউড থেকে কিছুটা দূরেই। অন্তত শাহরুখের মত এতটা ওতপ্রোতভাবে জড়িত নন। ২ জনের সখ্যতা নিয়েও বিশেষ কিছু জানা যায়না। কিন্তু সেই মিঠুন চক্রবর্তীর ছেলেই তাঁর জীবনের অগ্নিপরীক্ষার আগে পাশে পেয়ে গেলেন কিং খানকে। মিঠুনের ছেলে নমশি চক্রবর্তী পা রাখতে চলেছেন সিনেমার জগতে। তাঁর ডেবিউ সিনেমার প্রথম পোস্টার এল সামনে।
রাজকুমার সন্তোষীর মত পরিচালকের পরিচালনায় তৈরি হয়েছে নমশির প্রথম সিনেমা ব্যাড বয়। যার প্রথম পোস্টার সামনে এল শাহরুখ খানের হাত ধরে। তিনিই সোশ্যাল সাইটে ওই পোস্টার প্রকাশ করে নমশিকে তাঁর ডেবিউ সিনেমার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সেই ছবি দেখে আবার পোস্টার দারুণ হয়েছে বলে জানিয়েছেন বলিউড সুপারস্টার সলমন খান। সিনেমায় নমশির বিপরীতেও দেখা যাবে এক নবাগতাকে।
সাজিদ কুরেশির মেয়ে আমরিন কুরেশিরও ডেবিউ সিনেমা হতে চলেছে ব্যাড বয়। ২ নবাগতকে নিয়ে সিনেমা অনেক সময় বলিউডে তোলপাড় ফেলেছে। ইতিহাস তাই বলছে। ফলে এই ২ নবাগত তরুণ মুখকে নিয়ে আশাবাদী অনেকেই।
আদ্যন্ত কমার্শিয়াল সিনেমা ব্যাড বয় সিনেমাটিতে হিন্দি মশালা সিনেমার সবই রয়েছে। রোমান্স, ড্রামা, অ্যাকশন, কমেডি, মিউজিক। ফলে সিনেমার পোস্টারের মতই সিনেমার সাফল্য নিয়ে আশাবাদী পরিচালক। তবে বাঙালিরা তাকিয়ে তাঁদের মিঠুন চক্রবর্তীর ছেলে রুপোলী পর্দায় কতটা ভেল্কি দেখাতে পারেন সেই দিকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…