নাগা ঝাঁসি, ছবি - আইএএনএস
২১ বছর বয়সী এক অভিনেত্রীর দেহ উদ্ধার হল তাঁর ফ্ল্যাট থেকে। সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। প্রতিবেশিদের সঙ্গে দরজা ভেঙে ঢুকে বোনকে এই অবস্থায় দেখতে পান তাঁর দাদা দুর্গা প্রসাদ। তেলেগু টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন অভিনেত্রী নাগা ঝাঁসি। এত কম বয়সের মধ্যেই সাফল্য ছুঁয়েছিলেন নাগা। তাঁর প্রায় প্রতিটি সিরিয়ালই জনপ্রিয়তার নিরিখে প্রথমসারিতে রয়েছে।
মৃতা অভিনেত্রীর পরিবারের তরফে জানানো হয়, নাগা ঝাঁসির তাঁর এক দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তাঁর প্রেমিক তাঁকে বিয়ে করতেও চেয়েছিলেন। এজন্য কিছুদিন অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নিয়ে সংসার করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ইদানিং আবার ওই সূর্য নামে যুবক মত বদলান। তিনি নাগাকে অভিনয় চালিয়ে যেতে বলেন।
যদিও বিগত বেশ কিছুদিন ধরেই নাগা ঝাঁসি মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে টানাপোড়েনই এর কারণ বলে মনে করছে তাঁর পরিবার। সেই অবসাদ থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশের শ্রীনগর কলোনিতে যে ফ্ল্যাটে তিনি থাকতেন ফোনে না পেয়ে সেখানে হাজির হন তাঁর দাদা। তারপর দরজা না খোলায় প্রতিবেশিদের নিয়ে দরজা ভেঙে বোনকে ঝুলন্ত অবস্থায় পান তিনি।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নাগা ঝাঁসি যেমন অভিনয় জীবনে অল্প সময়ে সাফল্য পেয়েছিলেন, তেমনই তিনি ছিলেন ভাল বিউটিশিয়ানও। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার বাসিন্দা নাগা ঝাঁসির নিজের একটি বিউটি পার্লারও রয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…