Entertainment

কাজ চেয়ে সোশ্যাল মিডিয়ায় আবেদন প্রাক্তন ভারত সুন্দরী নাফিসা আলির

এক বছর আগে ভুগছিলেন ওভারিয়ান ক্যানসারে। লড়াই চালাচ্ছিলেন জীবনের জন্য। সেই অভিনেত্রী, মডেল তথা রাজনীতিবিদ নাফিসা আলি এবার কাজ চাইতে বেছে নিলেন সোশ্যাল মিডিয়াকে। ইন্সটাগ্রাম, ফেসবুকে নিজের পোর্টফোলিও ফোটোগ্রাফ দিয়ে নাফিসা আবেদন করেছেন তিনি কাজ চাইছেন। নিজেকে মেলে ধরার জন্য কাজ চাইছেন। এমন কিছু রোল চাইছেন যেখানে রুচিপূর্ণভাবে তিনি ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে পারবেন। একজন সিনিয়র অভিনেতা হিসাবে একটি সঠিক চিত্রনাট্য চাইছেন তিনি।

২ বছর আগে নীনা গুপ্তাও ঠিক একই পথ বেছে নিয়েছিলেন কাজ খোঁজার জন্য। সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়েছিলেন কাজের জন্য। নীনার রাস্তায় হেঁটে এবার নাফিসা আলিও সোশ্যাল মিডিয়াকে কাজ চাওয়ার মাধ্যম হিসাবে বেছে নিলেন। ৬২ বছরের নাফিসা আলি সোধি কিন্তু এক সময়ে সাঁতারে জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন। মডেল ছিলেন। কলকাতার মেয়ে নাফিসা জিতে নেন মিস ইন্ডিয়া খেতাবও। আবার সিনেমাতেও তিনি সমানভাবে সাফল্য পান।

নাফিসা আলি কাজ চাইছেন। এটা ইতিমধ্যেই চলচ্চিত্র জগতের মানুষজনের কানে পৌঁছে গিয়েছে। এখন তাঁরা নাফিসাকে কাজ দেন কিনা বা কী কাজ দেন, কেমন চরিত্র অফার করেন সেটা দেখার। এক সময়ের ভারত কাঁপানো সুন্দরী এখন ৬২-র বৃদ্ধা। তাঁর বয়সের সঙ্গে মানানসই চরিত্রে অভিনয় করতে চাইছেন নাফিসা। হয়তো সেটুকু বলিউড দেওয়ার কথা ভেবে দেখতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026