World

গভীর রাতে কেঁপে উঠল মায়ানমার, কম্পনের মাত্রা ৬

মাঝখানে ২ বছরের বিরতি। ২০১৬-র পর ২০১৮-য় আবার ভূমিকম্পের আতঙ্ক ফিরল মায়ানমারে। শুক্রবার মাঝরাতে আচমকাই কাঁপতে শুরু করে ফায়ু ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ঘরবাড়ি। একবার নয়, পরপর ৩ বার। ভূকম্পের কবলে পড়া এলাকার লোকজন তখন যে যার ঘরে ঘুমে মগ্ন। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল হুড়মুড়িয়ে ঘুম তেকে উঠে পড়েন তাঁরা। ভূমিকম্প হচ্ছে এটা বোঝার জন্য ক্ষমের অপেক্ষা। তারপরই আতঙ্কে মানুষজন ঘর ছেড়ে শীতের রাতে নেমে আসেন রাস্তায়।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা রেকর্ড হয়েছে ৬। উৎসস্থল মায়ানমারের পশ্চিমাংশের শহর ফায়ু থেকে আরও ৪০ কিলোমিটার দূরে। মাটির নিচে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্রস্থল। এখনও অবধি হতাহত বা ব্যাপক ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মায়ানমার প্রশাসনের তরফে যদিও সবরকম সতর্কতা গ্রহণ করা হয়েছে। ভূমিকম্পের ফলে কি কি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাও খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। কম্পনের জেরে বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ২দিন আগেই কেঁপে উঠেছিল হন্ডুরাস। সেটাও ছিল তীব্র কম্পন। এদিন মায়ানমারে যে কম্পনের মাত্রা রেকর্ড হল তাও তীব্র কম্পনের আওতাতেই পড়ে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026