World

নৌকাডুবিতে মৃত ৮ পুণ্যার্থী, জলে হারিয়ে গেলেন ৬ জন

পুণ্যার্থীদের নিয়ে যাচ্ছিল নৌকাটি। গন্তব্য ছিল একটি বৌদ্ধ গুম্ফা। কিন্তু সেই পর্যন্ত পৌঁছতে পারলেন না কেউ। এঁদের মধ্যে ৮ জনের মৃত্যু হল জলে ডুবে। ৬ জনের কোনও খোঁজ নেই। তাঁদের দেহ উদ্ধার হয়নি। দেহ উদ্ধার করতে জলে ডুবুরি নেমেছে। আশঙ্কা করা হচ্ছে তাঁদেরও মৃত্যুই হয়েছে। তবে দেহ না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না প্রশাসন।

মর্মান্তিক নৌকাডুবির ঘটনাটি ঘটেছে মায়ানমারের মান্দালে অঞ্চলের জিটোও ড্যামে। এই জিটোও ড্যামের ধারেই রয়েছে নায়ুং ওক গ্রাম। এই গ্রামেই রয়েছে এক প্রাচীন বৌদ্ধ গুম্ফা। বহু পুণ্যার্থী এই বৌদ্ধ গুম্ফায় হাজির হন। এখানে আসার জন্য অনেকেই ড্যামের ওপর দিয়ে নৌকায় ভেসে পড়েন। তেমনই একটি পুণ্যার্থী বোঝাই নৌকা বুধবার বৌদ্ধ গুম্ফা পর্যন্ত পৌঁছনোর আগেই ড্যামের জলে ডুবে যায়।

১১ জন পুণ্যার্থীকে জল থেকে উদ্ধার করা হয়। পরে তাঁরা সুস্থ আছেন বলে জানানো হয়। ৬ জন নিখোঁজের খোঁজ চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অনেক স্থানীয় ড্যামের পাড়ে ভিড় জমান। কেন নৌকাটি ডুবে গেল তা এখনও পরিস্কার নয়। অতিরিক্ত যাত্রীই কাল হল কিনা তা খতিয়ে দেখছে দমকল বিভাগ। কীভাবে সেটি উল্টে গেল তা উদ্ধার হওয়া মানুষজনের কাছ থেকে জানার চেষ্টা করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026